× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই গণঅভ্যুত্থান দিবস

বেরোবিতে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক আয়োজন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৬:১০ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫ মিনিটে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রবা ফটো

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫ মিনিটে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রবা ফটো

নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উদযাপিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’। মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, প্রীতি খেলা, দোয়া মাহফিল, আতশবাজি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ৯টায় প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রীতি খেলার আয়োজন করা হয়।

এছাড়া বিকেল ৫টা ৩০ মিনিটে কেন্দ্রীয় মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সন্ধ্যায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, কবিতা ও নাটকের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরা হবে।

উল্লেখ্য, ০৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় এবং তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। যা পরবর্তীতে ৩৬ জুলাই (জুলাই গণঅভ্যুত্থান দিবস) নামে পরিচিতি পায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা