× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই গণঅভ্যুত্থান দিবস

একাদশের অনলাইন ভর্তি কার্যক্রম ১ দিনের জন্য বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১০:২৭ এএম

একাদশের অনলাইন ভর্তি কার্যক্রম ১ দিনের জন্য বন্ধ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম একদিনের জন্য স্থগিত থাকবে আজ মঙ্গলবার। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বুধবার (৬ আগস্ট) থেকে যথারীতি আগের নিয়মে অনলাইন ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করা যাবে। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২ জুলাইয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম মঙ্গলবার ((৫ আগস্ট) বন্ধ থাকবে। তবে পরদিন ৬ আগস্ট বুধবার থেকে যথারীতি ভর্তি কার্যক্রম আবার শুরু হবে। 

এর আগে, গত ২৫ জলাই বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে জানানো হয়েছে, আবেদন শুরু হবে ৩০ জুলাই এবং শেষ হবে ১১ আগস্ট। এবার সরকারি ও বেসরকারি কলেজে মোট আসনের ৯৩ শতাংশ থাকবে সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ অধীনস্থ দপ্তর সংস্থার কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। তবে সংরক্ষিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেসব আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা