× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধবিমান বিধ্বস্ত

মাইলস্টোন স্কুল খুলছে আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ০৮:৪৮ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে বন্ধ ছিল প্রতিষ্ঠানটি। আজ (রবিবার) থেকে নবম ও দশম শ্রেণির ক্লাস দিয়েই স্কুল চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে প্রথম দিন পরিপূর্ণ ক্লাস না হলেও শিক্ষার্থীদের খোঁজখবর এবং মতবিনিময়ের মধ্য দিয়ে পর্যায়ক্রমে স্কুল এবং কলেজ চালু করা হবে।

গত ২১ জুলাই ঢাকায় উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। বাইরে মেইনগেট থেকে শুরু করে ভেতরের প্রত্যেকটি ক্লাসরুম এবং প্রত্যেকটি ভবনের ভেতরে ও বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এমনকি ভেতরের রাস্তাঘাটও পরিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে, গত কয়েকদিন ধরে মিলাদ মাহফিল হচ্ছে। তবে আজ (রবিবার) থেকে নবম ও দশম শ্রেণির ক্লাস দিয়েই স্কুল চালু করার পরিকল্পনা করা হয়েছে। তবে প্রথম দিন পরিপূর্ণ ক্লাস না হলেও শিক্ষার্থীদের মাঝে খোঁজখবর এবং মতবিনিময়ের মধ্যদিয়ে পর্যায়ক্রমে স্কুল এবং কলেজ চালু করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা