কুবি সংবাদদাতা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১২:৩৯ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৩:৩৬ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন। ছবি : প্রবা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন বিভাগের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১১ ডিসেম্বর) ক্যাম্পাসে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে এদিন সকাল ১০টার দিকে শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় শেষ হয়। পরে আলোচনা সভা শেষে কেক কাটেন অংশগ্রহণকারীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন, উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক আবদুল মঈন বলেন, ‘মানবাধিকার দিবসকে শুধু পালন করলে হবে না, ব্যক্তি ও কর্মজীবনে চর্চা করতে হবে। মানবাধিকার রক্ষা করতে গিয়ে প্রাণী অধিকার ক্ষুণ্ন করা যাবে না।’
১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।