× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যায়বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ হতে হবে : আদিলুর রহমান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ১৯:৫৪ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৫ ২০:০১ পিএম

ন্যায়বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ হতে হবে : আদিলুর রহমান

শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশে যেন আর কখনোই ভয় ও নিপীড়নের শাসন ফিরে না আসে। একটি দমন-পীড়নমূলক শাসনব্যবস্থার পতনের পর ন্যায়বিচার নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উপদেষ্টা বলেন, গত দেড় দশকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে হাজারো রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকে গুম, নিপীড়ন ও দমন করা হয়েছে। বহু পরিবার আজও জানে না তাদের প্রিয়জন জীবিত নাকি অজানা কবরে শায়িত।

তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কৌশলের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা হরণ, ছাত্র আন্দোলনের কণ্ঠরোধ এবং সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন সময় এসেছে গণতন্ত্র, মানবাধিকার ও সুবিচারের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। এ ছাড়া অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা