× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ০৯:০৮ এএম

ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ৩৯ হাজার ৯৩২ জন। এরমধ্যে সর্বাধিক ভোটার রোকেয়া হলে ৫ হাজার ৬৭৬ জন। 

নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার (৩০ জুলাই) এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।  

ভোটার তালিকা অনুযায়ী ছাত্র ভোটার ২০ হাজার ৯০৪ জন ও ছাত্রী ভোটার ১৯ হাজার ২৮ জন। মোট ভোটারের ৪৭ শতাংশের বেশি ছাত্রী এবং ৫২ শতাংশের বেশি ভোটার ছাত্র।

ছাত্রী ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোটার ৫ হাজার ৬৭৬ জন, শামসুননাহার হলে ৪ হাজার ৯৮ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৮ জন, কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৯৫ জন ও ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৫১ জন। 

ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ১ হাজার ৩১৯ জন, কবি জসীমউদ্দিন হলে ১ হাজার ২৯৮ জন, জগন্নাথ হলে ২ হাজার ২৫৪ জন, শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০০ জন, শহীদুল্লাহ হলে ২ হাজার ১৭ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭৯ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ১৩ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৩৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৮০ জন, হাজি মুহাম্মদ মুহসীন হলে ১ হাজার ৩৯৪ জন। 

খসড়া ভোটার তালিকা এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নোটিশ বোর্ডের টানানো হয়েছে। বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আপত্তি জানানোর শেষ সময় আগামী ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টা।

আগামী ৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা