× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটির বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২২ ১৫:৩১ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২২ ১৫:৩৮ পিএম

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ সালের আগেই সাপ্তাহিক ছুটি দুদিন করা যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

শুক্রবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘জাতীয় সম্মেলন ও পলিটেকনিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক সেমিনার এবং জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে পলিটেকনিক শিক্ষক সমিতি।

দীপু মনি বলেন, ‘সাপ্তাহিক ছুটি দুদিন করা যায় কি না ভাবা হচ্ছে। তবে এই মুহূর্তে বলতে পারছি না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকে না। তাই কারিগরি শিক্ষাকে মর্যাদাপূর্ণ করতে হবে।’

কারিগরি শিক্ষা নিয়ে মানুষের মনোজগতে যে বিভ্রান্তি আছে, তা দূর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রবা/ইউরি/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা