× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক ও শিক্ষা উপকরণ পেল দাখিলে জিপিএ-৫ প্রাপ্তরা

ফেনী সংবাদদাতা

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ২১:১২ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ২১:৪৯ পিএম

শনিবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সাপুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলমগীর। ছবি: প্রবা

শনিবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সাপুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলমগীর। ছবি: প্রবা

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সংবর্ধণায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আলমগীর।

এসময় জিপিএ-৫ প্রাপ্তদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ছাত্রী বোরখা, ছাত্র পাঞ্জাবী, বই, কলম ও ফুল।

সাপুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুস জাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীকন মডেল কলেজের প্রভাষক, দীপ্ত টিভি ও ডেইলি সানের প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, সমাজসেবক আবদুল কুদ্দুস, অভিভাবক মো. আবু নাসের।

এ সময় মাদ্রাসার শিক্ষক জহির উদ্দিন বাবর, আবদুর রহিম, আমজাদ হোসেন, আমির হোসেন কাজল মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, অভিভাবকরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আলমগীর বলেন, ‘তোমরা ভালো ফলাফল অর্জন করে নিজ পরিবার ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করছো। ভবিষ্যতে তোমরা উচ্চ শিক্ষায়ও ভালো ফলাফল করে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা