× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১৭ আগস্ট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ০৮:৩০ এএম

রাবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১৭ আগস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৩ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্লাস শুরু হবে ১৭ আগস্ট। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম।

জানা যায়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন কোটার ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়ায় ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে৷ কতৃপক্ষ জানায়, ৭ আগস্ট পর্যন্ত চলবে কোটার ভর্তি প্রক্রিয়া।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরু হওয়ার সময় পিছিয়েছে। মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটার ভর্তিগুলোর জন্য টেস্ট হচ্ছে আজকে। ভর্তি চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। আগামী ৩ আগস্ট ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শুরু করা সম্ভব হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরু হবে ১৭ আগস্ট। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা