× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ২১:৫৫ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৫ ২১:৪০ পিএম

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

শিক্ষক সংকটসহ ৮ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২০ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো অবহেলা ও বৈষম্যের শিকার। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, পর্যাপ্ত ল্যাব সুবিধার অভাব ও প্রশাসনিক দুর্বলতায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

এই সমস্যা সমাধানে ৮ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলোÑ শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান করতে হবে। আধুনিক ল্যাব ও ক্লাসরুম এবং পর্যাপ্ত লোকবল নিয়োগ। ক্যাম্পাসে বরাদ্দ বাড়াতে হবে। ৩ মাসের মধ্যে মার্কশিটসহ ফলাফল প্রদান। সেমিস্টার ও রিটেক ফি কমাতে হবে। শতভাগ আবাসন সুবিধা। ৬ মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা। ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু করা।

শিক্ষার্থীরা জানান, দাবি মানা না পর্যন্ত আন্দোলন ও শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন। ইতোমধ্যে প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় কলেজের দৈনন্দিন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আবদুল কাদের বেপারি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়ে আমরা জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আশা করছি, খুব শিগগিরই সমস্যাগুলোর সমাধান হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা