× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে সাত কোটি টাকার বৃত্তি পেলেন নোবিপ্রবির দুই শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ২২:২৪ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৫ ২২:৪০ পিএম

যুক্তরাষ্ট্রে সাত কোটি টাকার বৃত্তি পেলেন নোবিপ্রবির দুই শিক্ষার্থী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রায় সাত কোটি টাকা সমমূল্যের পূর্ণাঙ্গ শিক্ষাবৃত্তি অর্জন করেছেন।

বুধবার (১৬ জুলাই) বিজিই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেনÑ বিজিই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের কুমকুম কর এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফারিয়া মেহজাবীন শুচি। তারা উভয়েই যুক্তরাষ্ট্রের অগাস্টা ইউনিভার্সিটির বায়োমেডিকেল সায়েন্স প্রোগ্রামে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।

প্রতিজন শিক্ষার্থী বছরে ৩১ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড এবং টিউশন ফি ও স্বাস্থ্যবীমা বাবদ আরও ৪৪ হাজার ৩১৮ ডলার পাবেন। চার বছরের জন্য এই অর্থের বাংলাদেশি সমমূল্য প্রায় ৩ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা। সম্মিলিতভাবে দুইজন পাচ্ছেন প্রায় সাত কোটি টাকার বেশি মূল্যের এই বৃত্তি।

এ সাফল্যে উচ্ছ্বসিত কুমকুম কর বলেন, পিএইচডি বৃত্তি পাওয়া আমার স্বপ্নপূরণের বড় ধাপ। দীর্ঘ পরিশ্রম আর শিক্ষকদের সহায়তায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে ড. মুরাদ হোসাইন, ড. মুহাম্মদ মফিজুল ইসলাম, শাহাদাৎ হোসাইন এবং ড. ধীরেন্দ্র নাথ বর্মণ স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের দিকনির্দেশনাই আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। তিনি আরও বলেন, অগাস্টা ইউনিভার্সিটি ছাড়াও তিনি ওয়েন স্টেট ইউনিভার্সিটি এবং লুজিয়ানা হেলথ সায়েন্স সেন্টার থেকেও পূর্ণাঙ্গ পিএইচডি অফার পেয়েছেন।

বিজিই বিভাগের চেয়ারম্যান ড. মফিজুল ইসলাম বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আমাদের শিক্ষার্থীদের গণ্ডি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, তাদের লক্ষ্য পুরো বিশ্ব। বায়োটেকনোলজি আগামী শতাব্দীর বড় নিয়ন্ত্রক শক্তি হবে— এই বিশ্বাস থেকে আমরা তাদের প্রস্তুত করছি। আমাদের বহু শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া ও কানাডায় পড়াশোনা করছে এবং শতভাগই পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে গেছে। এ সাফল্য জুনিয়রদের জন্যও অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা