× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল শিক্ষা বোর্ড

পাসের হারের পাশাপাশি কমেছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ২২:১৭ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৫ ২২:৩৪ পিএম

পাসের হারের পাশাপাশি কমেছে জিপিএ-৫

এ বছর এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

ফলাফলের পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। বিগত বছরের ন্যায় গড় পাসের হারে এবং জিপিএ-৫ এর বেলায় এবারেও ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে।

এ বছরে ছেলেদের পাসের হার ৪৮ দশমিক ৪৫ ও মেয়েদের পাসের হার ৬৩ দশমিক ৩৮ শতাংশ। পাশাপাশি মেয়েরা ১ হাজার ৬৮৫ জন জিপিএ-৫ পেয়েছে, আর ছেলেরা মোট ১ হাজার ৪২৯ জন জিপিএ-৫ পেয়েছে। আর বিষয় ভিত্তিতেও পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা। মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। 

অপরদিকে গত বছর ৬ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে হিসাবে এ বছরে ৩ হাজার ৩১টি জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। হিসাব অনুযায়ী গত ৩ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন জিপিএ-৫ প্রাপ্তির রেকর্ড। সর্বশেষ ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৩১১ জন শিক্ষার্থী।

এ বছরে তিন বিভাগের মধ্যে বিজ্ঞানে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে ছেলে ১ হাজার ৩৯১ ও মেয়ে ১ হাজার ৫২৯ । আর মানবিক বিভাগে ছেলে ২৪ জন আর মেয়ে ১৩৫ জন। আর বাণিজ্য বিভাগে ছেলে ১৪ জন আর মেয়ে ২১ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে পরীক্ষায় শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে ২৮ জন। এর মধ্যে ১৯ জন ছেলে আর ৯ জন মেয়ে।

এদিকে শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৮২ হাজার ৯৩১ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। আর এই হিসাবে অকৃতকার্য হয়েছে ৩৬ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী। 

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবার ১৬টি বিদ্যালয়ে শিক্ষার্থীরা শতভাগ ফেল করেছে। এ ছাড়া ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বরিশালে এ বছর ফলাফলে এমন অবস্থার কারণ বেশিরভাগ শিক্ষার্থী যারা গ্রামে পড়াশোনা করেন তারা ইংরেজি ও গণিতে ফেল করেছেন। ফলে ফলাফলের এমন অবস্থা। আমরা প্রতিটি জেলায় জেলায় শিক্ষকদের নিয়ে সমাবেশ শুরু করেছি। আশা করি দ্রুত এ অবস্থা কাটিয়ে ওঠা যাবে। এ ছাড়া এ ফলাফলের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রকৃত মান উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা