× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিকারুননিসায় জিপিএ-৫ পেয়েছে ১৩২৬ শিক্ষার্থী, ফেল ৫৫ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ১৫:৩৪ পিএম

ভিকারুননিসায় জিপিএ-৫ পেয়েছে ১৩২৬ শিক্ষার্থী, ফেল ৫৫ জন

এসএসসি ও সমমানের পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৭ দশ‌মিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৬ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) এ তথ্য জানিয়েছেন ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম।

তিনি জানান, এবার ভিকারুননিসায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ১২০ জন, এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ১১৬ জন। পাস করেছে ২ হাজার ৬১ জন শিক্ষার্থী, অকৃতকার্য হয়েছে ৫৫ জন।

বিজ্ঞান বিভাগে পাস করেছে ১ হাজার ৮৩৮ জন, ফেল করেছে ৩৭ জন। মানবিক বিভাগে পাস করছে ৪১ জন, ফেল করেছে ৮ জন। ব্যবসায় শিক্ষায় পাস করেছে ১৮২ জন, ফেল করেছে ১০ জন।

এবার সারাদেশে পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ ফাইভ ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর জিপিএ ফাইভ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।

গত ১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এরমধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। 

২০২৪ সালের তুলনায় এবার প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা