× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারিগরি শিক্ষা বোর্ড

পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেল ৪ হাজার ৯৪৮ শিক্ষার্থী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ১৪:৪৯ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৫ ১৫:১৬ পিএম

পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেল ৪ হাজার ৯৪৮ শিক্ষার্থী

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র কারিগরি বোর্ডে পাসের হার ৭৩.৬৩ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।

কারিগরি বোর্ডের ফলাফলে দেখা যায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি বোর্ড থেকে অংশগ্রহণ করেন মোট ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন শিক্ষার্থী। এরমধ্যে এক লাখ ৪ হাজার ৮৯২ জন ছাত্র ও এক লাখ ৩৩ হাজার ৩১২ জন ছাত্রী। পরীক্ষায় কারিগরি বোর্ড থেকে মোট ১ লাখ ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী পাস করেন। যার মধ্যে ছাত্র ৭৪ হাজার ৫৫৯ জন ও ছাত্রী ২৭ হাজার ১৮৮ জন।

কারিগরিতে এবার ছাত্রদের পাসের হার ৭১.০৯ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮১.৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৯১ জন ও ছাত্রী ২ হাজার ৬৫৭ জন।

কারিগরি বোর্ডের মোট ২ হাজার ৯০১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে কেন্দ্রের সংখ্যা ছিল ৬৯৯টি।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভা হয়। সেখানে কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা