× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

ছয় ঘণ্টা পর ব্লকেড প্রত্যাহার শিক্ষার্থীদের

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ২১:০৮ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৫ ২১:১৬ পিএম

ছয় ঘণ্টা পর ব্লকেড প্রত্যাহার শিক্ষার্থীদের

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের এক দফা দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছেন। কর্মসূচির ৬ ঘণ্টা পর জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এতে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর, ঢাকা-ময়মনসিংহ সড়কের নগরীর রহমতপুর বাইপাস মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কলেজের সামনে রহমতপুর বাইপাস মোড়ে সড়কে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় সড়ক ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ফলে সবধরনের যানবাহন এই এলাকা পর্যন্ত এসে থেমে যায়। ধীরে ধীরে সৃষ্টি হয় তীব্র যানজটের।

এদিকে আন্দোলন চলাকালীন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান। তাদের দাবি বাস্তবায়নে নানা স্লোগান দেওয়া হয়। সকাল ১০টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের আশ্বাসে শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে নেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার আক্তারুল আলম ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনুজ্জামান। রহমতপুর মোড়ে সড়কের তিন পাশে বাঁশ ফেলে সড়ক অবরোধ করা হয়। দীর্ঘ সোয়া ৬ ঘণ্টার সড়ক অবরোধে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের যাত্রী রুপা আক্তার বলেন, সকালে ঢাকা যাওয়ার জন্য বাসে ওঠেন। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে ৪ ঘণ্টা ধরে এখানে আটকে আছেন। এতে তাদের চরম দুর্ভোগে পড়তে হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিআইটি গঠনের দাবিতে দুই মাস ধরে আন্দোলন করে এলেও ওপর মহল আমাদের দাবি কানে তুলছে না। আমরা যুক্তিসংগত দাবি আদায়ে আন্দোলন করছি। সড়কে আন্দোলনের কারণে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। দ্রুত দাবি বাস্তবায়ন করা হোকÑ এটাই আমাদের চাওয়া।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। দ্রুত যান চলাচল শুরু হয়ে ভোগান্তি নিরসন হবে।

এর আগে গত ১৮ মে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার (২৩) চলমান শিক্ষাব্যবস্থাকে দায়ী করে আত্মহত্যা করেন। এ ঘটনার পর ২০ মে থেকে সব শিক্ষার্থী একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা