× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক আটকে রাখল জাবি ছাত্রলীগ

জাবি সংবাদদাতা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ২১:৩২ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ২১:৩৭ পিএম

শুক্রবার বিকাল থেকে জাবি ছাত্রলীগের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। ছবি: প্রবা

শুক্রবার বিকাল থেকে জাবি ছাত্রলীগের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। ছবি: প্রবা

প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল আটকে রেখে অবরোধ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘সারাদেশে বিএনপির জঙ্গি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও পুলিশের ওপর হামলার’ প্রতিবাদে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। 

অবরোধ কর্মসূচিতে নেতৃত্বে দেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। 

অবরোধ চলার সময় মহাসড়কের ডেইরি গেট এলাকায় গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেঞ্চ বসানো হয়েছে। সেখানে বসে ও রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন জাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে বিএনপির শনিবারের কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে এই অবরোধ করা হয়নি বলে জানান সভাপতি সোহেল। 

সাভার বাসস্ট্যান্ড থেকে বাসে বাইপাইল এলাকায় যাচ্ছিলেন মর্জিনা আক্তার নামে এক যাত্রী।

তিনি বলেন, ‘হঠাৎ দেখি কিছু লোক স্লোগান দিয়ে বাস থামিয়ে দিয়েছে। নিচে নেমে দেখি রাস্তা অবরোধ করে রেখেছে। এখন উপায় না পেয়ে হাঁটতে শুরু করেছি।’

জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, ‘সারাদেশে বিএনপির জঙ্গি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রলীগ এই অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে।’

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘তাদের মহাসড়কের অবরোধ কর্মসূচির বিষয়টি আগে থেকে জানতাম না। বিষয়টি অনেক পরে জানতে পেরেছি। এখন আর এ বিষয়ে কিছু করার নেই।’

ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ করা অংশটি সাভার হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। এরপরেও বিষয়টি নিয়ে আশুলিয়া থানায় কথা বলার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন পুলিশের এই কর্মকর্তা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা