× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৫’ আয়োজন করল ইউসিবিডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২১:৫৫ পিএম

‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৫’ আয়োজন করল ইউসিবিডি

মোনাশ বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (ব্যবসা, প্রকৌশল এবং তথ্য প্রযুক্তি) প্রোগ্রামে অধ্যয়নরত ১২০ জন শিক্ষার্থী নিজেদের গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন। 

তাদের সম্মাননা প্রদানের লক্ষ্যে শনিবার (২৮ জুন) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের গ্র্যান্ড বলরুমে ‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৫’ আয়োজন করে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কনভোকেশনটি ছিল ইউসিবিডির সমাদৃত মোনাশ প্রোগ্রামের অষ্টম ও নবম ইনটেকের জন্য আয়োজিত চতুর্থ গ্র্যাজুয়েশন ইভেন্ট। 

সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর হিউ গিল উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দনের মাধ্যমে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ৯৮ শতাংশ পাসের হার এবং আমাদের অধিকাংশ শিক্ষার্থীর সেরা গ্রেড অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। এ সময় জানানো হয়, ইউসিবিডি মোনাশের বিশেষ অংশীদার এবং এর সকল গ্র্যাজুয়েটদের অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা হয়; যা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-এ ৩৭তম স্থানে রয়েছে।

প্রধান অতিথি বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্লিফটন পোবকে বলেন, ইউসিবিডি এবং মোনাশের মধ্যে এই অংশীদারিত্ব গুরুত্ব বহন করে। শিক্ষার মাধ্যমে কীভাবে বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং দীর্ঘস্থায়ী বৈশ্বিক পরিবর্তন ত্বরান্বিত করা যায়, সেটির প্রতিফলন এই অংশীদারিত্ব। যারা এই প্রোগ্রাম সম্পূর্ণ করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই।

সনদ প্রদান এবং শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা; ইউসিবিডি বোর্ডের সদস্য, ইউসিবিডি’র প্রেসিডেন্ট অধ্যাপক হিউ গিল; ইউসিবিডি’র একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মো. ইসমাইল হোসেন এবং এসটিএস গ্রুপের সিইও মানাস সিং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা