× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্নফাঁসের হুমকি সব সময়ই থাকে, সরকার তৎপর আছে: শিক্ষা উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ১৬:৪১ পিএম

প্রশ্নফাঁসের হুমকি সব সময়ই থাকে, সরকার তৎপর আছে: শিক্ষা উপদেষ্টা

প্রশ্নফাঁস রোধে সরকার তৎপর আছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, প্রশ্নফাঁসের হুমকি সব সময়ই থাকে। দুষ্টু চক্রতো সবসময় চেষ্টা করবে এগুলো করতে। যেভাবে আমরা এসএসসিটা সামলেছি, আশা করি এগুলোও পারব। যতটুকু করণীয়, অনেক আগে থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, সেগুলো হেফাজতে রাখা, পরীক্ষার কিছুক্ষণ আগে সেগুলো সেন্টারগুলোতে নিয়ে আসা-সবকিছু মিলিয়েই ডিটেইলড প্ল্যানিংয়ের মাধ্যমে করা হয়েছে। আমার ধারণা আমরা সফল হব।

বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পরীক্ষা কেন্দ্রে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে যতটুকু সম্ভব ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, করোনার ব্যাপারে রিস্ক যতখানি এভয়েড করা যায়, তার জন্য যে বিধিমালা সেগুলো সেন্টারগুলোকে অনেক আগেই জানানো হয়েছে। সে হিসাবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে। হ্যান্ড স্যানিটাইজার এবং এগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে। মোটামুটিভাবে সিটের যে এরেঞ্জমেন্ট সেগুলোও চেষ্টা করা হয়েছে, সেই নীতি অনুসারে। সেদিক থেকে যতটুকু সম্ভব সবই নিশ্চিত করা হয়েছে।

ডেঙ্গুরোধে কেন্দ্রগুলোকে জমে থাকা পানি, আবর্জনা ও জঙ্গল পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। 

শিক্ষা উপদেষ্টা জানান, ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৫০.৬ শতাংশ নারী শিক্ষার্থী ও ৪৯.৪ শতাংশ পুরুষ শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছর এ পরীক্ষায় বসছেন।

নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ অগাস্ট। ১১ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৭ জুলাই পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা