× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবি হলে টয়লেটের সিলিং থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২১:০০ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:০১ পিএম

জাবি হলে টয়লেটের সিলিং থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলের টয়লেটের ফলস সিলিং থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশের ২২৬ নম্বর কক্ষ সংলগ্ন টয়লেট থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু নিয়মিত পরিষ্কার করার সময় ফলস সিলিংয়ের ওপর লাঠি ও ঝাড়ু খোঁজার একপর্যায়ে কাঠের বাটযুক্ত একটি পুরাতন পাইপগান দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি হল প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস, নিরাপত্তা কর্মকর্তা এবং আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ অস্ত্রটি জব্দ করে নিয়ে যায়।

আশুলিয়া থানার এসআই মাহমুদুল বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি একটি দেশীয় তৈরি পুরাতন পাইপগান। এর দৈর্ঘ্য প্রায় ২৩ ইঞ্চি এবং এটি কাঠের বাটযুক্ত।

এ ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা