× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারমাইকেল কলেজের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করল শিক্ষার্থীরা

রংপুর অফিস

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২০:৪৭ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:০৪ পিএম

কারমাইকেল কলেজের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করল শিক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষা বিবেচনায় কারমাইকেল কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি থেকে সরে এসেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী ও কলেজ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের পক্ষ থেকে আংশিক শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মাস্টার্সের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।

এ কর্মসূচি চলাকালীন একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এইচএসসি পরীক্ষা, মাস্টার্স ও অনার্সে ভর্তি কার্যক্রম শাটডাউন কর্মসূচির বাইরে থাকবে।

এদিকে ৩৭ দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে নামে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির জন্য সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয় লালবাগসহ কলেজের আশপাশে। সেনাবাহিনীর তৎপরতার কারণে রাস্তায় না নেমে কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমানসহ শিক্ষকরা কলেজের প্রধান ফটকের সামনে আসেন। 

এ সময় তারা কারমাইকেল কলেজে একাডেমিক ও আবাসিক হলের সমস্যা সমাধান, যাতায়াতের জন্য বাস কেনা, কলেজের বিভিন্ন সড়ক নির্মাণ, আবাসিক হল সংস্কার, নিরাপত্তার জন্য পুলিশ বক্স নির্মাণসহ শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন তারা। শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা ও অনার্স-মাস্টার্সের ভর্তি পরীক্ষা বিবেচনা করে আংশিক শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমান বলেন, শিক্ষার্থীদের কিছু দাবি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। কলেজে বড় বরাদ্দও এসেছে। এ ছাড়া শিক্ষার্থীদের দাবি শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে পৌঁছে গেছে। আশা করছি কারমাইকেল কলেজের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা