× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় এইচএসসির প্রশ্নপত্র খোলা অবস্থায় উদ্ধার, এক সেট বাতিল

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৫ ১৫:০৯ পিএম

নওগাঁয় এইচএসসির প্রশ্নপত্র খোলা অবস্থায় উদ্ধার, এক সেট বাতিল

নওগাঁর ধামইরহাটে এইচএসসি পরীক্ষার ইতিহাস ২য় পত্রের একটি প্রশ্নপত্র খোলা অবস্থায় উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট সেটটি বাতিল করা হয়েছে। এ ঘটনায় প্রশ্নপত্রের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ ওঠায় তদন্তে নেমেছে জেলা প্রশাসন।

শনিবার (২১ জুন) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ধামইরহাট উপজেলার সরকারি এম এম ডিগ্রি কলেজের জন্য ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের তিনটি ট্রাঙ্ক স্থানীয় থানার লকার রুমে সংরক্ষণ করা হয়। কিন্তু প্রশ্নপত্র সর্টিংয়ের সময় দেখা যায়, একটি ট্রাঙ্ক তালাবিহীন অবস্থায় রয়েছে এবং ইতিহাস ২য় পত্রের (বিষয় কোড-৩০৫) একটি প্যাকেট লকার রুমের এক কোণায় পড়ে আছে। জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত প্যাকেটে থাকা কিছু প্রশ্নপত্র ছেঁড়া থাকলেও সংখ্যায় কোনো ঘাটতি নেই। এরপরই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন, নওগাঁ। কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রশ্নপত্র খোলা অবস্থায় পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিহাস ২য় পত্রের সেই নির্দিষ্ট সেটটি বাতিল করা হয়েছে। তবে বোর্ডের কাছে অন্যান্য বিকল্প সেট সংরক্ষিত থাকায় পরীক্ষায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলেও জানানো হয়েছে। 

প্রসঙ্গত, বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা