× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারিগরি শিক্ষা বোর্ড

ঐচ্ছিক বিষয় যোগ না করলে দেওয়া যাবে না পরীক্ষা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৫ ১৩:০৬ পিএম

 ঐচ্ছিক বিষয় যোগ না করলে দেওয়া যাবে না পরীক্ষা

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক বিষয় সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। আগামী ৩ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয় সংযোজন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে বিষয় না যোগ করলে প্রবেশপত্রে তা অন্তর্ভুক্ত হবে না এবং শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে না বলেও সতর্ক করা হয়েছে।

সম্প্রতি বিটিইবির কারিকুলাম ও আইসিটি বিভাগের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. অলি মাসুদ করিমের সই করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণিতে ভর্তি হয়েছে এবং বর্তমানে দশম শ্রেণিতে অধ্যয়নরত, তাদের রেজিস্ট্রেশন কার্ডে যদি ঐচ্ছিক বিষয় অন্তর্ভুক্ত না থাকে, তাহলে তারা সে বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে না। প্রবেশপত্রে বিষয়টির উল্লেখ না থাকলে পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণও করা যাবে না। এমনকি পরবর্তীতে কোনো জটিলতা দেখা দিলে তার দায় সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ার করা হয়েছে।

ঐচ্ছিক বিষয় সংযোজনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের ২২ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে বোর্ডের ই-সেবা প্ল্যাটফর্ম ([www.bteb.gov.bd](http://www.bteb.gov.bd) অথবা btebesheba.gov.bd)–এ লগইন করে ‘Optional Subject Add’ মেনু ব্যবহার করতে বলা হয়েছে।

এসএসসি (ভোকেশনাল) পর্যায়ে ঐচ্ছিক বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে: উচ্চতর গণিত-২ (বিষয় কোড: ৫১৩২১), কৃষি শিক্ষা-২ (৫১৩২২), জীববিজ্ঞান-২ (৫১৩২৩) ও বেসিক ট্রেড-২ (৫১৩২৪)। আর দাখিল (ভোকেশনাল) পর্যায়ে রয়েছে: উচ্চতর গণিত-২ (৫১৩২১), কৃষি শিক্ষা-২ (৫১৩২২), জীববিজ্ঞান-২ (৫১৩২৩), ইসলামের ইতিহাস-২ (৫১৩২৫) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়-২ (৫১৩২৬)। শিক্ষার্থীরা এসবের মধ্য থেকে একটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করতে পারবে, যা রেজিস্ট্রেশন কার্ড এবং পরবর্তীতে প্রবেশপত্রে অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিষয় সংযোজন না করলে তার সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা