× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৫ ০৮:৩৬ এএম

ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ উদ দৌলার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ নাম পরিবর্তনের আদেশ জারি করা হয়।

নতুন প্রশাসনিক আদেশে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও তিনটি হলের নাম পুনর্বহাল করা হয়েছে। ভেটেরিনারি কলেজ সময়ের নামকরণকৃত এম. সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দূররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে বিগত ফ্যাসিস্ট প্রশাসন শাহ এ এম এস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল নামে নতুন নামকরণ করে। বর্তমানে ভেটেরিনারি কলেজ আমলের প্রতিষ্ঠিত নাম পুনর্বহাল করে এম সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দূররে সামাদ রহমান হল নামকরণ করা হয়েছে। 

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হজরত শাহজালাল (রহ.) হল, জেনারেল এম এ জি ওসমানী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছে। 

সিকৃবি ভিসি ও সিন্ডিকেটের চেয়ারম্যান প্রফেসর ড.  মো. আলিমুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পরপরই কলেজ আমলের প্রতিষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণকৃত হলসহ ভেটেরিনারি কলেজ ও সিকৃবির স্বপ্নদ্রষ্টা সাবেক সফল মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান ও তাঁর সুযোগ্য সহধর্মিণীর নামে প্রতিষ্ঠিত হলের নাম পরিবর্তন করে। দীর্ঘ ১৬ বছর পর তাদের  নামে প্রতিষ্ঠিত হলের নাম  পুনর্বহাল করাসহ  ফ্যাসিস্ট সরকারের  সহযোগী ও দুর্নীতিবাজদের নামে নামকরণকৃত হল সমূহের নাম পরিবর্তন করে সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নামে হলসমূহের নামকরণ করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা