× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় বছর পর বুটেক্সে টেক্সবিজ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫ ২১:৫৯ পিএম

ছয় বছর পর বুটেক্সে টেক্সবিজ অনুষ্ঠিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘টেক্সবিজ ২০২৫’-এর চূড়ান্ত পর্ব। শুক্রবার (৩০ মে) বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই চূড়ান্ত পর্ব, যেখানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও আমন্ত্রিত অতিথিরা। এতে চ্যাম্পিয়ন হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির টিম ‘কেইস ক্লোজড ক্রু’।

প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০০টি দল রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ১৭টি দল সেমিফাইনাল এবং ৬টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। চূড়ান্ত পর্বে ৩টি দলকে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানারআপসহ চূড়ান্ত পর্বের আরও একটি দলকে ইমার্জিং টিম ঘোষণা করা হয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া কেস কম্পিটিশনে ১ম রানারআপ হয় টিম ট্রেইলব্লেজারস এবং ২য় রানারআপ হয় টিম ঝালমুড়ি। এ ছাড়া আর্টিকেল রাইটিং বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কুয়েটের রোয়াইদা বিনতে আলি এবং পোস্টার প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বুটেক্সের ‘টিম ফিউশন’।

প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন। 

চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেনÑ আরএইচ করপোরেশনের নির্বাহী পরিচালক ইঞ্জি. আসম হাফিজুর রহমান নিক্সন, মাসকো গ্রুপের মার্কেটিং ও মার্চেন্ডাইজিংয়ের জেনারেল ম্যানেজার শেখ মামুন ফেরদৌস, সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড সুবাহ আফরিন এবং লাইটক্যাসেল পার্টনারসের সিনিয়র বিজনেস কনসালট্যান্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার ওমর ফারহান খান। 

বুটেক্স বিজনেস ক্লাবের সভাপতি আনান সরকার ফিজা বলেন, বুটেক্স বিজনেস ক্লাব সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। দীর্ঘ ৬ বছর পর আয়োজিত টেক্সবিজ এর এবারের সংস্করণও তার ব্যতিক্রম নয়। 

সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, টেক্সবিজ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা যাচাইয়ের এক চমৎকার প্লাটফর্ম। ভবিষ্যতেও আমরা চাই এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জগতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হয়ে উঠুক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা