× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে ঢাকায় থাকা জবি শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন ছাত্রশিবিরের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫ ১৩:০০ পিএম

ঈদে ঢাকায় থাকা জবি শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন ছাত্রশিবিরের

পবিত্র ঈদুল আজহায় ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের জন্য ঈদের দিন দুপুরে খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শাখা ছাত্রশিবির। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দাওয়াত জানানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এই আয়োজনে পৃথক ও পর্দা সহকারে ব্যবস্থা রাখা হবে বলেও উল্লেখ করা হয়।

শাখা শিবিরের পক্ষ থেকে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক প্রতিষ্ঠান হওয়ায় অনেক শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতা অথবা পরীক্ষার কারণে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে পারেন না। পরিবার থেকে দূরে থাকায় এবং ঈদের দিনে বাসায় রান্না করার লোক না থাকাসহ তাদের নানা কষ্ট লাঘব করার লক্ষ্যে ছাত্রশিবির এ উদ্যোগ নিয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হল থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো হল না থাকায় শিক্ষার্থীদের কষ্ট হয়। তাই আমরা চাই এই ঈদের দিনে সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে।’

বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই প্রতিবছর কোরবানি দিয়ে আসছি এবং কর্মচারীদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছি। এবার ক্যাম্পাসে সবাইকে নিয়ে এমন একটি বৃহৎ আয়োজন করব।’ 

শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক হওয়ায় এখানকার শিক্ষার্থীদের ভোগান্তির সীমা নেই। অনেকেই নানা সমস্যার কারণে বাড়িতে যেতে পারেন না এবং ঢাকায় ভালো কোনো ব্যবস্থা না থাকায় ঈদের দিনে তাদের অনেক কষ্ট হয়। তাই আমরা সবার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা