× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

বাংলা ও ইংরেজি উভয় বিভাগেই জেআরএন’র সাফল্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ১৫:২৪ পিএম

আপডেট : ২৭ মে ২০২৫ ১৫:৩৫ পিএম

বাংলা ও ইংরেজি উভয় বিভাগেই জেআরএন’র সাফল্য

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘দ্বাদশ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ এ বাংলা ও ইংরেজি উভয় ধাপেই চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করেছে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ (জেআরএন)। স্টামফোর্ড ডিবেট ফোরাম আয়োজিত এ প্রতিযোগিতায় আইন বিভাগ এবং মাইক্রোবায়োলজি বিভাগ যথাক্রমে বাংলা ও ইংরেজি বিভাগে রানার্স-আপ হয়েছে।

রবিবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হাসান এবং রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিতর্ক ফোরামের আহবায়ক ড. ওমর ফারুক। 

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বিতর্ক দলের মধ্যে ছিলেন- আল নাহিয়ান, নাইমা জাহান লামিয়া ও ফাইজা নুহান। 

বিতর্কের পর বিজয়ীরা রেজিস্ট্রার এবং আহ্বায়কের কাছ থেকে তাদের পুরষ্কার গ্রহণ করেন তারা। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের উপর অংশগ্রহণকারীদের সুচিন্তিত যুক্তি শুনে দর্শকরা মুগ্ধ হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা