× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ১৯:১৯ পিএম

জবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

রোববার (১৮ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। তারা ১৪ মে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অতর্কিত হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। আন্দোলনের এক পর্যায়ে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে জল কামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হন। মানববন্ধনে জবি হিউম্যান রাইটস সোসাইটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিল। সেখানে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা করেছে। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানাচ্ছি।

ওমর ফারুক শ্রাবণ বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী, প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার রয়েছে। অথচ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপরই হামলা হয়েছে।নওশীন নাওয়ার জয়া বলেন, আমাদের শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর পুলিশি হামলা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। উপদেষ্টার আচরণও প্রশ্নবিদ্ধ, যা একটি ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিচ্ছবি।

সংগঠনের সাধারণ সম্পাদক জুনাইদ মাসুদ বলেন, পুলিশ প্রশাসন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে, অথচ এখন পর্যন্ত কোনো দুঃখপ্রকাশ তো দূরের কথা, ক্ষমাও চায়নি। আমরা আমাদের শিক্ষকদের অপমানের প্রতিবাদ জানাচ্ছি এবং বিচারের দাবি করছি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা