× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিসির পদত্যাগ দাবি

দক্ষিণবঙ্গ অচলের ঘোষণা ববি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৫ ২১:২৫ পিএম

দক্ষিণবঙ্গ অচলের ঘোষণা ববি শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে মঙ্গলবার থেকে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগব্যবস্থা অচল করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) একাডেমিক শাটডাউনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করে এ ঘোষণা দেন তারা।

আন্দোলনের ২৮তম দিনে শিক্ষার্থীরা জানান, এই ঘোষণার মাধ্যমে ভিসির পদত্যাগ দাবিতে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মঙ্গলবার দুপুর ২টার মধ্যে ভিসি পদত্যাগ না করলে আমরা দক্ষিণবঙ্গ অচল করে দেব।’

এদিকে, শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনের ফলে সোমবার বিশ্ববিদ্যালয়ে কার্যত অচলাবস্থা দেখা দেয়। ২৫টি বিভাগের পরীক্ষা চললেও ক্লাস হয়নি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ সময় কাটিয়েছে ঘোরাফেরা করে। শিক্ষকরা ইতোমধ্যে সংবাদ সম্মেলন ও বিবৃতির মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন। কর্মকর্তাদের একটি অংশও আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেছে।

আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলনের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি। তাই ভিসি পদত্যাগ না করলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়া হবে।’

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘ভিসির স্বৈরাচারী মনোভাবের কারণে বিশ্ববিদ্যালয়ের কেউই স্বস্তিতে নেই। এই ফ্যাসিস্ট মানসিকতার ভিসি থাকলে বিশ্ববিদ্যালয় ধ্বংসের দিকে যাবে।’

এ বিষয়ে ভিসি ড. শুচিতা শরমিন ও প্রক্টর ড. সোনিয়া খান সনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা