ইবি সংবাদদাতা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ০৮:৪৫ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধা তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার চতুর্থ পর্যায়ে আগামী ৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা দিয়ে ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এছাড়া ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে মূল কাগজপত্র ( এসএসসি ও এইচএসসি সমমানের সনদপত্র এবং নম্বরপত্র) জমা দিতে হবে। তবে অফিস চলার সময়ের মধ্যেই (সকাল ৯ টা থেকে বিকাল ৪টা) মূল কাগজপত্র জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। নম্বরপত্র দুটিতে আবেদনকারীর নাম, GST ভর্তি পরীক্ষার রোল নম্বর লেখা একটি A4 সাইজ খামে জমা দিতে হবে।
মেধা তালিকা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।