× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি ৬৭টি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৫ ১৫:৪৩ পিএম

সরকারি ৬৭টি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

দেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ৬৪টি প্রতিষ্ঠানে অধ্যক্ষ এবং তিনটি প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ পদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মোট ৬৭ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগামী ১৩ মে'র মধ্যে বদলি হওয়া অধ্যাপকদের বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে হবে। অন্যথায়, ওই দিন বিকেল থেকে তারা তাৎক্ষণিকভাবে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের তাদের পিডিএসে লগইন করে অব্যাহতি ও যোগদান প্রক্রিয়া আবশ্যিকভাবে সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা