× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউটে ফটকে শিক্ষার্থীদের তালা

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ ১৫:১৮ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৬ পিএম

ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউটে ফটকে শিক্ষার্থীদের তালা

ময়মনসিংহে ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা নগরীর মাসকান্দাস্থ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পলিটেকনিক ইনস্টিটিউটে এই বিক্ষোভ মিছিল করেন।  

এর আগে একই দিন বেলা ১১টায় ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দিয়ে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

বিষযটি নিশ্চিত করেছেন এই আন্দোলনে কর্মসূচির প্রধান ছাত্র প্রতিনিধি ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রেদোয়ান উজ জামান বলেন, ‘ছয় দফা দাবিতে আমাদের শাটডাউন কর্মসূচি চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউটের একাডেমিক এবং প্রশাসনিক সব কাজ বন্ধ করে দিয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবির বিষয়ে গঠিত সংস্কার কমিটি যে পর্যন্ত চূড়ান্ত রূপরেখা প্রকাশ না করবে, সে পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।’

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শওকত হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এই প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টির সমাধান করা খুবই জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা