× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ২০:৫০ পিএম

আবারও আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

বেতনকাঠামো, পদোন্নতির জটিলতা ও পেশাগত উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে। এসব দাবি আদায়ে ফের আন্দোলনে যাচ্ছেন তারা।

‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনের এ ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে তারা আগামী ৫ মে থেকে দেশব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছেন। আগামী ৪ মের মধ্যে দাবি পূরণ না হয়, তবে ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এর পরও দাবি না মানা হলে ১৬ থেকে ২০ মে প্রতিদিন দুই ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।

ভুক্তভোগী এসব শিক্ষক চূড়ান্তভাবে ২৬ মে থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবেন বলে জানানো হয়।

সংগঠনটির দাবি, প্রথমত তারা কনসালটেশন কমিটির প্রস্তাবিত ১২তম গ্রেড সংস্কার করে ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছেন, যেখানে সহকারী শিক্ষক পদকে ‘অ্যান্ট্রি’ পদ হিসেবে বিবেচনার দাবি তোলা হয়েছে।

দ্বিতীয়ত, ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে যে জটিলতা রয়েছে, তা দূর করার দাবি জানানো হয়েছে। তৃতীয়ত, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা ও দ্রুত পদোন্নতির দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা