× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির ছবি-নামে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৬:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি খুলে টাকা দাবির অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ মার্চ) রবি অপারেটরের এক নম্বর দিয়ে উপাচার্যের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হয়।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার সবাইকে সতর্ক থাকতে এবং কোনো রকম অর্থ লেনদেন না করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে শাহজাদপুর থানায় একটি জিডি করা হয়েছে। প্রতারক বা প্রতারক চক্রকে পুলিশ দ্রুত চিহ্নিত করবে এবং আইনের আওতায় আনতে পারবে বলে তিনি আশা করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রতারক চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা