× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি সাংবাদিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মাহাদী হাসান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১২:১০ পিএম

মাহাদী হাসান

মাহাদী হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৫ নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহাদী হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং দৈনিক যুগান্তর পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৫ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বরাবর আবেদন করেন।

অব্যাহতি চেয়ে তার আবেদন পত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি গ্রহণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়।

পরবর্তী সময়ে রবিবার (২৩ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি কার্যনির্বাহী সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ৬ নম্বর ধারার 'জ' উপধারা অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসানকে ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের বাকি সময়ের জন্য সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা