× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ২১:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২২ মার্চ) দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন ওই শ্রমিক। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের নাম সাদিকুল ইসলাম ওরফে ইব্রাহিম। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

এদিকে নির্মাণাধীন ভবনটির শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য যথাযথ নিরাপত্তা সরঞ্জাম না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকরা কয়েক দফায় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়ে আসলেও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান এনকেটি-এনএইচই (জেবি)।

এ বিষয়ে সংশ্লিষ্ট ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জোবায়ের হোসেন বলেন, মৃত্যুর খবরটি শুনে আমি মর্মাহত। বিভিন্ন প্রকল্পে কাজ করতে কিছুদিন পরপরই নতুন কোম্পানি আসে, পাশাপাশি মালিকানাও পরিবর্তন হয়। দুর্ঘটনায় মারা যাওয়া শ্রমিক এমকেটি-এনএইচই কোম্পানিতে কাজ করত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা