× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি হামলার প্রতিবাদে জাবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১১:০৭ এএম

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় মিছিলটি শুরু হয়। প্রবা ফটো

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় মিছিলটি শুরু হয়। প্রবা ফটো

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার নিরপরাধ মানুষদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড, স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক’, ‘উই ওয়ান্ট জাস্টিস, জয় জয় ফিলিস্তিন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘বর্তমান বিশ্বের সাম্রাজ্যবাদ এবং ইহুদিবাদীরা ফিলিস্তিনকে একটি উন্মুক্ত কারাগারে রূপান্তরিত করেছে। সেখানে আমাদের মা-বোন, শিশু এবং বৃদ্ধদের নির্বিচারে হত্যা করছে। বোমা নিক্ষেপ করে তাদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীর পৃথিবী আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েল এবং তাদের সহায়তাকারী সব সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি।

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশীদ জিতু বলেন, আমরা ঘুমাতে পারি না, যখন দেখি ফিলিস্তিনের ছোট ছোট শিশুসহ নারী-পুরুষদের ইসরায়েলি বাহিনী পশুপাখির মতো গুলি করে হত্যা করে। এ দৃশ্য আমাদের বিবেককে নাড়া দেয়। এ দৃশ্য আমাদের বিশ্ব বিবেককে কাঁদাতে ব্যর্থ হয়েছে, আমরা এ বিশ্ব বিবেককে ঘৃণা করি। যারা আমাদেরকে সভ্যতার বুলি শেখাতে আসে, সেই সভ্যতা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে না- সেই প্রশ্ন আমাদের মনে যুগ যুগ ধরে থেকে যাচ্ছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের মানুষ আজ নিজ দেশে পরবাসীর মতো বসবাস করছে। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল তাদের দখলদারিত্ব কায়েম করতে করতে ফিলিস্তিনকে কোণঠাসা করে ফেলছে। এরকম চলতে থাকলে আগামী কয়েক দশক পরে বিশ্বমানচিত্র থেকে ফিলিস্তিন রাষ্ট্র নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য আমরা ফিলিস্তিনের পক্ষে আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর জারি রেখেছি, যতদিন না পর্যন্ত ফিলিস্তিন তার ন্যায্য অধিকার ফিরে পাবে, ততদিন পর্যন্ত আমাদের এ প্রতিবাদ চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা