× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফি কমানোর দাবি চবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ২০:১৮ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৫ ২০:২১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষার আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন। দাবি আদায়ে বর্তমান সার্কুলার প্রত্যাখ্যানের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। 

সোমবার (১৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থিত স্মরণ চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি উত্থাপন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ইসরাফিল রনি। এ সময় আইন বিভাগের শিক্ষার্থী জুয়েল রানা, নুসরাত ত্বন্বী, জাহিদ হাসান, মারুফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষার আবেদন ফি ৪,০২০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা তাদের মতে অযৌক্তিক ও সাধারণ শিক্ষার্থীদের জন্য অসহনীয়। বিশেষত গ্রামাঞ্চল বা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পক্ষে এ ফি বহন করা কঠিন।

তারা আরও উল্লেখ করেন, দেশের অন্যান্য পাবলিক পরীক্ষাগুলোর আবেদন ফি সাধারণত ৩০০ টাকার মধ্যে রাখা হয়। যেমন বিসিএস, ব্যাংক নিয়োগ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। কিন্তু বার কাউন্সিল পরীক্ষার জন্য এত বেশি ফি নির্ধারণ করায় বৈষম্যের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্য ও অন্যায্যের বিরুদ্ধে সংগ্রাম করে গড়ে ওঠা বাংলাদেশে এমন অসম নীতির কোনো জায়গা নেই। তবে আমরা কোনো বিক্ষোভ বা সহিংস আন্দোলনের পক্ষে নই। আমরা কর্তৃপক্ষ ও সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে তারা আমাদের দাবি বিবেচনা করেন।’

তারা আরও জানান, বর্তমান সার্কুলার যা ৩১ মার্চ পর্যন্ত কার্যকর তা বাতিল করে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করা উচিত। এছাড়া শিক্ষার্থীরা জানান, ১৯ মার্চ বার কাউন্সিল কর্তৃপক্ষ একটি জরুরি বৈঠক ডেকেছে, যেখানে ফি নির্ধারণসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। তারা আশাবাদী কর্তৃপক্ষ তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করবে।

যদি তাদের দাবি উপেক্ষিত হয় তাহলে সারাদেশের আইন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীরা সম্মিলিতভাবে মানববন্ধন এবং একযোগে বর্তমান সার্কুলার প্রত্যাখ্যান করবেন বলে তারা জানান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা