× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ২২:৩৭ পিএম

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১১ মার্চ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। কুরআন থেকে তিলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মারুফ হোসেন।

সিএসই বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশদ আলোচনা এবং মুসলিম উম্মাহসহ বিশ্বের সকল মানুষের শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা যুবায়ের আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, রমজান শ্রেষ্ঠতম মাস। এই মাসেই মহান আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন, যা বিশ্ব মানবতার মুক্তির সনদ। রমজান মাস গুনাহ থেকে মাফ পাওয়ার মাস; তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে বাস্তবজীবনে কাজে লাগিয়ে বাকি ১১ মাস জীবন পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, রোজা পালনের মাধ্যমে যেমন পরকালে মুক্তি পাওয়া যায় তেমনি শারীরিকভাবেও উপকার পাওয়া যায়। বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হয়েছে, রোজা পালনের মাধ্যমে ক্যান্সার, হৃদরোগসহ জটিল ও কঠিন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়।

এ সময় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা