× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইইউবিএটিতে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৮:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) নিজস্ব ক্যাম্পাসে ‘মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ মার্চ) দুপুর ১.৩০ টায় আইইউবিএটির কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণা প্রকাশনায় অবদান স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব-এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ ও মিয়ান রিসার্চ সেন্টারের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নার্গিস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফফর আলম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসাইন (অব.) সহ অন্যান্য শিক্ষক ও গবেষকগণ।

এ বছর মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড অনুষ্ঠানে ১০৮ জন গবেষককে ৩৬৫ টি গবেষণাপত্র প্রকাশনার জন্য সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ১৫০ টি আইএসআই ইনডেক্স, ১৩৪ টি স্কোপাস ইনডেক্স, ৫৭টি স্কোপাস কনফারেন্স ও ২৪ টি আইইউবিএটি রিভিউ আর্টিকেলে প্রকাশিত হয়েছে। গবেষকদের ভবিষ্যতে আরও গবেষণা প্রকাশনায় উৎসাহিত করতে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে ৪৫ লাখ টাকার সম্মাননা প্রদান করা হয়।

আইইউবিএটি বরাবরের মতো গবেষণার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের সম্মাননা অনুষ্ঠান গবেষকদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা