× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৬:৫৩ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৫ ১৭:৩৭ পিএম

মঙ্গলবার সকালে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বিক্ষোভ করেন মেডিকেল শিক্ষার্থীরা। প্রবা ফটো

মঙ্গলবার সকালে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বিক্ষোভ করেন মেডিকেল শিক্ষার্থীরা। প্রবা ফটো

সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ ও পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে কিশোরগঞ্জের দুই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার ব্রিজের কাছে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বিক্ষোভ করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা ও ওয়ার্ড বর্জন করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেন তারা।

তাদের পাঁচ দফা দাবি হলো- এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার শব্দটি লিখতে পারবে না, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসন করা, সকল প্রকার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠান বন্ধ করা, জাতীয় চিকিৎসক সুরক্ষক আইন প্রণয়ন ও নিশ্চিত করা।

শিক্ষার্থীরা তাদের এসব দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা