× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস রিভিউয়ের মোড়ক উন্মোচন

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৯:০৫ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ২১:০০ পিএম

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বিজনেস রিভিউয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: প্রবা

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বিজনেস রিভিউয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: প্রবা

ব্যবসায় প্রশাসন অনুষদের বিজনেস রিভিউ জানুয়ারি-জুলাই ২০২১ সংখ্যার মোড়ক উন্মোচন করেছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম মফিজুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দিন আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম এবং বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. শেখ আব্দুর রহিম।

আলোচকরা তাদের বক্তব্যে গবেষণার গুরুত্বের উপর আলোকপাত করেন এবং শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গবেষকদেরকে গবেষণার কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তারা আশা জানান, শিগগিরই জার্নালটির অনলাইন সংখ্যা প্রকাশিত হবে এবং পর্যায়ক্রমে এটি SCOPUS সহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পাবে। এসময় বিভিন্ন স্কুলের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও পরিচালক, শিক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা