× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবির শিক্ষক-কর্মকর্তা-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১৪:২৮ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৫ ১৫:১৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৯৪ জন  শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ১০ শিক্ষক, ৫ কর্মকর্তা এবং ছাত্রলীগের ৭৯ জন নেতাকর্মী।

গত ২৫ ফেব্রুয়ারি সূত্রাপুর থানায় মামলাটি করেছেন জবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। বৃহস্পতিবার (৬ মার্চ) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ছাত্র আন্দোলন চলাকালে তার চোখে গুলি লাগে।

মামলার এজাহারভুক্ত আসামি জবির ১০ শিক্ষক হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক (অব.) ড. অরুণ কুমার গোস্বামী ও ড. আনোয়ারা বেগম,  নীলদলের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, বাংলা বিভাগের অধ্যাপক মিল্টন বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. কামাল হোসেন, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ, অগাস্টিন পিউরিফিকেশন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ সিকেন্দার। পাঁচ কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয় কর্মকতা সমিতির সভাপতি কাজী মনির, ডেপুটি রেজিস্ট্রার আলতাফ হোসেন ও ইমরান হোসেন ইমন, ছাত্রলীগের সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার কর্মকর্তা টুটুল আহমেদ এবং জবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও স্টোরকিপার সুমন হাসান সোহান।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫-১৬ বছর ধরে ছাত্রদল নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ১৯ জুলাইয়ের ঘটনায় সুজন মোল্লাকে পরিকল্পিতভাবে গুলি করা হয়।

এ মামলায় এখন পর্যন্ত কারও গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা