× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি সব স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বাদ

ইবি প্রতিনিধি

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ০০:৫৬ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। ছবি : প্রবা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। ছবি : প্রবা

শেখ পরিবারের নামে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনার নাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র মোতাবেক সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হলো। 

পরিবর্তিত নামগুলো উল্লেখ্য- শেখ হাসিনা হল থেকে জুলাই-৩৬, শেখ রাসেল হল থেকে শহীদ আনাছ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শাহ আজিজুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল থেকে উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে ইবনে সিনা বিজ্ঞান ভবন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা