× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

রাজশাহী অফিস

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৪:২৩ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৫ ১৭:৩১ পিএম

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ অবরোধ দেওয়া হয়। প্রবা ফটো

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ অবরোধ দেওয়া হয়। প্রবা ফটো

ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনের দাবিতে রেলপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ অবরোধ দেওয়া হয়। এর পর তিন দফা দাবি পেশ করে দেড়ঘণ্টা পর দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

উপদেষ্টা পরিষদসহ সংস্কার কমিশন, ইউজিসি ও পাবলিক সার্ভিস কমিশনে উত্তরবঙ্গ তথা রাজশাহীসহ ঢাকার বাইরের অন্য অঞ্চলের যোগ্য ব্যক্তিদের পদ না দেওয়ায় রাবির ক্ষুব্ধ শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে।

এ সময় ‘বাংলাদেশ না ঢাকা, বাংলাদেশ বাংলাদেশ’, ‘ঢাকা না রাজশাহী, রাজশাহী রাজশাহী’, ‘ঢাকা না সিলেট, সিলেট সিলেট’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’- অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমন বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীরা মুখরিত করে তোলে স্টেশন প্রাঙ্গণ।

রাবির সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জানান, অন্তর্বর্তী সরকার সবকিছু ঢাকাকেন্দ্রিক করতে চায়। আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, সবক্ষেত্রে ঢাকাকেন্দ্রিক আধিপত্য। তাই ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠন করার লক্ষ্যে রাবির সাধারণ শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে।

রাবির সমন্বয়ক মেহেদী সজীব দুপুর ১টায় স্টেশন সংলগ্ন রেল লাইনের উপর তাদের তিন দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ এবং বাংলাদেশের সকল স্টেককে তার পূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের এ রেলপথ অবরোধ কর্মসূচি ছিল। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে এবং বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিট পড়ায়- সার্বিক দিক বিবেচনায় আমরা আপাতত এ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। তবে আমাদের অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকবে। আমাদের দাবিগুলো হলো- রাবি, চবি, জাবি, জবি, ৭ কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ বাংলাদেশের সকল স্টেইকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসিসহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার  অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা