× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকে শোকজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৯:০৪ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ১৯:২৩ পিএম

ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদ। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদ। ছবি : সংগৃহীত

রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর এ নোটিস দেওয়া হয়।

এতে বলা হয়, গত ৩ মার্চ রাতে ধোলাইখালে জবি ছাত্রদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় আপনাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে পত্রপ্রাপ্তির আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে সোমবার (৩ মার্চ) রাতে নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ছয়জন শিক্ষার্থী। আহতরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা