× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবি জনসংযোগ দপ্তরে চাকরি পেলেন ‘সমন্বয়ক’ রাজন

রাজশাহী অফিস

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১৯:৫৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরে অনুসন্ধান কাম তথ্য অফিসার পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পেয়েছেন জুলাই বিপ্লবের রাজশাহীর অন্যতম সংগঠক রাশেদুল ইসলাম ওরফে রাশেদ রাজন।

সোমবার (৩ মার্চ) রাবির রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক আদেশে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

৫ আগস্টের পর থেকে রাশেদ রাজনসহ রাবির ভিসি ও রেজিস্টারকে একাধিক অনুষ্ঠানে একত্রে দেখা গেছে। জুলাই আন্দোলনে তাদের অবস্থানও শিক্ষার্থীদের পক্ষে ছিল।

জুলাই আন্দোলন চলাকালে রাশেদ রাজন তার ফেসবুকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করেন। ২৯ জুলাই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ছাড়া পান।

রাজনের নিয়োগ প্রসঙ্গে বিষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘রাশেদ রাজন ভাই আমাদের সমন্বয়ক পরিষদের মধ্যে অন্তর্ভুক্তি ছিলেন না। তবে তিনি আন্দোলনে সংগঠক হিসেবে ভূমিকা রেখেছিলেন। ২৯ জুলাই তিনি গ্রেপ্তার হন। আমাদের সবার চাওয়া যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে নিয়োগ পান। রাশেদ রাজন ভাইয়ের নিয়োগের বিষয়টি নিয়ে রাবিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার। যোগ্যতার ভিত্তিতে যেন প্রত্যেকে তাদের জায়গা দেওয়া হয়, সেটা প্রতিষ্ঠান বা রাষ্ট্র সব ক্ষেত্রেই।’

এ বিষয়ে কথা বলতে রাবির রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা