× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেন্টাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫১৮ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৭:১৭ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৭:১৭ পিএম

ডেন্টাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫১৮ জন

দেশের ৯টি সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৫১৮ জন।

রবিবার (২ মার্চ) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট https://mefwd.gov.bd/, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েব সাইট http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ হওয়াদের মধ্যে উপজাতীয় কোটার শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে সনদ অথবা প্রমাণকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদফতর যাচাই করলে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

এছাড়া ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত ২৭টি আসনের বরাদ্দ প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফল পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হবে।

এদিকে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী বৃহস্পতিবার থেকে রবিবারের (৬ থেকে ৯ মার্চ) মধ্যে এক হাজার টাকা টেলিটক এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে।

এজন্য টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে। ১ম SMS: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME< Space>RSC1116000) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে। ২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME RSCYESPIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGMERSCYES< Space>3699 ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

পুনঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা