× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেরোবি ও পায়রাবন্দে পাকিস্তানের হাইকমিশনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২ পিএম

বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। প্রবা ফটো

বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। প্রবা ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রও পরিদর্শন করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানি হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলকে উত্তরবঙ্গের বিদ্যাপীঠ শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে স্বাগত জানান উপাচার্য। তিনি অতিথিদেরকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনা করছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি দেশবিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে।’

এ সময় তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, একাডেমিক কর্মশালা, সেমিনার আয়োজন ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রম পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল এবং বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক অ্যাটাসে জাইন আজিজ।

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রায় ৩০০ বৃত্তির ব্যবস্থা আছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ থাকছে। বেরোবি উপাচার্য পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে হাইকমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও সহযোগিতায় গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমান, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদলকে স্মারক উপহার দেন। পরে প্রতিনিধি দলটি রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা