× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে ফেস্ট ও বিদায় অনুষ্ঠান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২১ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৫ পিএম

সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে বিদায় অনুষ্ঠান ও ফেস্ট। প্রবা ফটো

সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগে বিদায় অনুষ্ঠান ও ফেস্ট। প্রবা ফটো

নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত ফেস্টে পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী আবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কতৃর্পক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আজ থেকে তোমাদের শুরু হচ্ছে প্রকৌশলী হিসেবে দেশকে সেবা করার সুযোগ। যারা ডিগ্রি অর্জন করে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছো, তাদের সবার জন্য শুভকামনা। দেশের উচ্চ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগামীতে দেশের অগ্রগতি ও উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশাকরি, তোমাদের এ অর্জন দেশ ও প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনবে। এই শিক্ষা যাতে দেশ ও জাতির কল্যাণে আসে সেই দিকে লক্ষ্য রাখতে পরামর্শ দেন তিনি।

সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, তোমরা যারা ডিগ্রি অর্জন করলে সবাইকে অভিনন্দন। আশাকরি, এ ডিগ্রি তোমাদের ক্যারিয়ার ও ভবিষ্যতকে সমৃদ্ধ করবে। সামনের দিনগুলো আরও সুন্দর হোক অনেক অনেক শুভ কামনা তোমাদের জন্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, অধ্যাপক ড. প্রকৌশলী মইনুল ইসলাম, বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

আয়োজনের শুরুতে র‌্যালি ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিরা। পরে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা