× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশে বঞ্চিতদের বাধা, ঢাবিতে হট্টগোল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২২ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাধা দিয়েছেন বঞ্চিত শিক্ষার্থীরা। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাবির মধুর ক্যান্টিনের সামনে নতুন সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণার কথা ছিল। তবে অনুষ্ঠান শুরু হতে দেরি হয়।

৪টার দিকে উত্তরা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে শোডাউন শুরু করেন। তারা স্লোগান দেন—‘প্রাইভেট-প্রাইভেট, বৈষম্য মানি না’, ‘ঢাবির কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, সিন্ডিকেটের কমিটি মানি না, মানবো না’।

এদিকে, নতুন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দেন—‘শিক্ষা, ঐক্য, মুক্তি’।

দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকরা আলোচনার চেষ্টা চালিয়ে যান।

বিক্ষোভে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। নতুন ছাত্র সংগঠনে আমাদের বাদ দিয়ে কমিটি যেন না দেওয়া হয়, সে জন্য আমরা বিক্ষোভ করছি।

সংগঠনের সংবাদ সম্মেলন আয়োজকদের একজন জানান, সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন হবে, তবে কিছুটা দেরি হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা